ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিষবাষ্পে কি বদলে যাচ্ছে ডিএনএ? বায়ুদূষণে শুধু শ্বাসের রোগ নয়, সক্রিয় হচ্ছে ক্যানসারের জিনও খুনের হুমকি অমিতাভ ও অভিষেককে, ‘বুলেটপ্রুফ কাচও রক্ষা করতে পারবে না’, কটাক্ষ গ্যাংস্টার গোল্ডির পিঠাপুলি ও সাংস্কৃতিক আয়োজনে রাবিতে নবান্ন উৎসব শাহরুখের সঙ্গে আসবে কর্ণ জোহরের দুই সন্তান যশ ও রুহি? ‘কফি উইথ কর্ণ’-র শেষ পর্বে কোন চমক? ‘আমাকে চুম্বন করো!’ পরিচালকের দাবিতে ভয়ে কাঁপছিলেন দেবিনা! ঠিক কী ঘটে সে দিন? জানালেন অভিনেত্রী গলাচিপায় ১৩টি বিষধর সাপের বাচ্চা অবমুক্ত পাবনায় শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদিত্য থেকে কার্তিক, একের পর এক প্রাক্তন প্রেমিককে ফোন করলেন অনন্যা! কেন এমন করলেন অভিনেত্রী? কুড়িগ্রামে নারী মাদক কারবারী সহ গ্রেপ্তার ৭ চোখ নষ্ট হয়ে গেছে ইমরান খানের, জীবন নিয়েও সংশয়! যুক্তরাষ্ট্রে বৈধ পথে গ্রিন কার্ড পাওয়ার ১০ উপায় মাঝ আকাশে বোমার হুমকি, ককপিটে ঢোকার চেষ্টায় যাত্রী গ্রেপ্তার আশরাফুল হক আশরাফের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক আইনি বৈধতা চাইতে গিয়ে আটক, নির্বাসনের মুখে মার্কিন সেনার স্ত্রী রাতে বেপরোয়া বাইক চালাচ্ছিলেন তরুণী, ধাওয়া করে যা পেল পুলিশ রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময় কবুতর চুরির অভিযোগে বেদম পিটুনি, যুবকের মৃত্যু বাঘায় সমবায়ীদের দক্ষতা ও স্বচ্ছতা বাড়াতে দিনব্যাপী প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে কোটি টাকার ভারতীয় মোবাইল ও পাথরবোঝাই ট্রাকসহ ভারতীয় নাগরিক আটক পানের দোকানে ব্যর্থ হয়ে ভিক্ষুককে জাল টাকা গছানোর চেষ্টা, অতঃপর...

পিঠাপুলি ও সাংস্কৃতিক আয়োজনে রাবিতে নবান্ন উৎসব

  • আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৯:২৪:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৯:২৪:১৫ অপরাহ্ন
পিঠাপুলি ও সাংস্কৃতিক আয়োজনে রাবিতে নবান্ন উৎসব পিঠাপুলি ও সাংস্কৃতিক আয়োজনে রাবিতে নবান্ন উৎসব
নতুন ধানের ঘ্রাণ, বাহারি পিঠাপুলি ও গ্রামীণ ঐতিহ্যের আবহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উদযাপিত হয়েছে নবান্ন উৎসব।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ প্রাঙ্গণে এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়। ধান কাটা, বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ আব্দুল আলিম।

উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, পিঠা উৎসব, ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। পিঠার স্টলগুলোতে পাটিসাপটা, নকশি পিঠা ও দুধপুলিসহ নানা ধরনের পিঠা ও মিষ্টান্নের পসরা সাজানো হয়। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

বিভাগের শিক্ষার্থী সুমন হোসেন বলেন, নবান্ন উৎসব গ্রামীণ সংস্কৃতির অংশ। প্রতিবছর এ আয়োজনের মাধ্যমে তাঁরা বাঙালির ঐতিহ্যকে ধারণ ও উদ্যাপন করেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল আলিম বলেন, নতুন প্রজন্মের কাছে বাঙালির চিরায়ত সংস্কৃতি তুলে ধরতেই এ আয়োজন। একই সঙ্গে খাদ্য উৎপাদনে অবদান রাখা কৃষকদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানানোরও উপলক্ষ নবান্ন উৎসব।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫

নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫