বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হারিক হোসেনের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতি ও পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়ন যৌথ ভাবে এ শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতির সভাপতি মো. শাহদাত হোসেনের সভাপতিত্বেও পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম ইসলামের সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতির সমন্বয়ক আলী সাদাত খান মজলিশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাসেল, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আমিন উদ্দিন বিএসসি, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি নাজিম উদ্দিন ও সহ সভাপতি আনোয়ার হোসেন।
শোক সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, সহ সাধারণ সম্পাদক আবুল হাসনাত লাভলু, পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান, পাবনা জেলা ট্রাক কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারেক, পাবনা জেলা রিক্সা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের আহবায়ক পাভেল, হুসিয়ার শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম প্রমূখ।
শোক সভায় বক্তারা বলেন, হারিক হোসেন অত্যন্ত সৎ, নীতিবান এবং নির্লোভ মানুষ ছিলেন। ব্যক্তি ও পারিবারিক জীবনে কঠিন জীবন-যাপন করেও শ্রমজীবী মানুষের কল্যাণে আজীবন সংগ্রাম করে গেছেন। তার মৃত্যুতে শ্রমিকরা একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারিয়েছে, যা শ্রমিকদের অধিকার আদায়ে এক অপূরণীয় ক্ষতি। শ্রমিক আন্দোলনে তাঁর অবদান প্রতিমুহূর্তে দেশের শ্রমিক মেহনতি মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
শোক সভা শেষে হারিক হোসেন রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় গ্রীন টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ, পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সহ-সভাপতি রাণী খাতুন, যুগ্ম সম্পাদক রমজান আলী, প্রচার সম্পাদক দুলাল মোল্ল্যা, সাংগঠনিক সম্পাদক দুলাল শেখ, কোষাধ্যক্ষ টোকন রায়, শ্রম সম্পাদক চামেলি খাতুনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শ্রমিক নেতা হারিক হোসেন গত ২৮ অক্টোবর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ৪৮ বছর বয়সে ইন্তেকাল করেন।