রাজশাহীর বাঘায় সমবায় সমিতির সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও সমিতি পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করতে দিনব্যাপী ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা আনসার-ভিডিপি সম্মেলন কেন্দ্রে উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সম্পাদকরা অংশ নেন। এতে সমবায় সমিতির আইন ও বিধি, খাতাপত্র লেখা, হিসাব সংরক্ষণ, পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, নারী-পুরুষের সমতা ও পুষ্টিকর খাদ্যাভ্যাসসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশী শবনম চৌধুরী, জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক মো. নাসির উদ্দীন, সহকারী প্রশিক্ষক মো. ফিরোজুর রহমান এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. জিয়াউর রহমান।
সভাপতির বক্তব্যে উপজেলা সমবায় কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, সমবায়ীদের দক্ষ করে গড়ে তুলতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে সমবায় সমিতিগুলো আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের পরীক্ষা গ্রহণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

মোঃ মাসুদ রানা রাব্বানী :