শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন ও পাথরবোঝাই একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় ট্রাকের চালক এক ভারতীয় নাগরিককে আটক করা হয়।
রোববার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপুর (ইঞ্জিনিয়ার্স) নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মধ্যবাজার এলাকায় সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১০০ গজ দূরে একটি সড়কে পাথরবোঝাই ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় পাথরের আড়ালে লুকিয়ে রাখা ৩৬টি ব্যবহৃত ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়। পাশাপাশি ৪০ টন পাথরবোঝাই ভারতীয় ট্রাকটিও জব্দ করা হয়।
আটক ভারতীয় নাগরিকের নাম জসিম শেখ (২৭)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক থানার উমকান্দা তালা এলাকার বাসিন্দা।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা মোবাইল ফোন ও ট্রাকসহ উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা।
অভিযানের সত্যতা নিশ্চিত করে ৫৯ বিজিবির অধিনায়ক জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

শিবগঞ্জ প্রতিনিধি: