রাজশাহীর বাঘায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদার।
সভায় মাদক, চোরাচালান, ইমো প্রতারণা, বাল্যবিয়ে, অবৈধ পুকুর খনন, জলাবদ্ধতা, যানজট, চুরি, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও ভেজাল পণ্য প্রতিরোধসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, মাদক, কিশোর গ্যাং ও ইমো প্রতারণা প্রতিরোধে প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি বাল্যবিয়ে, অবৈধ পুকুর খনন ও ভেজাল পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদার বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। জনস্বার্থসংশ্লিষ্ট অপরাধ দমনে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।
সভায় সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা, বাঘা থানার ওসি সেরাজুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অমিত কুমার, উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মোঃ মাসুদ রানা রাব্বানী :