ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আদিত্য থেকে কার্তিক, একের পর এক প্রাক্তন প্রেমিককে ফোন করলেন অনন্যা! কেন এমন করলেন অভিনেত্রী? কুড়িগ্রামে নারী মাদক কারবারী সহ গ্রেপ্তার ৭ চোখ নষ্ট হয়ে গেছে ইমরান খানের, জীবন নিয়েও সংশয়! যুক্তরাষ্ট্রে বৈধ পথে গ্রিন কার্ড পাওয়ার ১০ উপায় মাঝ আকাশে বোমার হুমকি, ককপিটে ঢোকার চেষ্টায় যাত্রী গ্রেপ্তার আশরাফুল হক আশরাফের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক আইনি বৈধতা চাইতে গিয়ে আটক, নির্বাসনের মুখে মার্কিন সেনার স্ত্রী রাতে বেপরোয়া বাইক চালাচ্ছিলেন তরুণী, ধাওয়া করে যা পেল পুলিশ রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময় কবুতর চুরির অভিযোগে বেদম পিটুনি, যুবকের মৃত্যু বাঘায় সমবায়ীদের দক্ষতা ও স্বচ্ছতা বাড়াতে দিনব্যাপী প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে কোটি টাকার ভারতীয় মোবাইল ও পাথরবোঝাই ট্রাকসহ ভারতীয় নাগরিক আটক পানের দোকানে ব্যর্থ হয়ে ভিক্ষুককে জাল টাকা গছানোর চেষ্টা, অতঃপর... বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মিলছে না রাসায়নিক সার, ১৫ হাজার কলাগাছ লাগিয়ে চরম বিপাকে শাহজাহান ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকতে বিএনপি-যুবদল-ছাত্রদলের কর্মসূচি ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকতে বিএনপি-যুবদল-ছাত্রদলের কর্মসূচি রুয়েটে তামার তার চুরির সময় হাতেনাতে যুবক আটক গঠন হচ্ছে নতুন আরও ২ থানা ও ২ পৌরসভা গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নাই: তথ্যমন্ত্রী

মিলছে না রাসায়নিক সার, ১৫ হাজার কলাগাছ লাগিয়ে চরম বিপাকে শাহজাহান

  • আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৭:০৪:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৭:০৪:৪৯ অপরাহ্ন
মিলছে না রাসায়নিক সার, ১৫ হাজার কলাগাছ লাগিয়ে চরম বিপাকে শাহজাহান মিলছে না রাসায়নিক সার, ১৫ হাজার কলাগাছ লাগিয়ে চরম বিপাকে শাহজাহান
প্রায় দুই দশক ধরে বিভিন্ন এলাকায় কলা, আম, বরই, স্ট্রবেরিসহ নানা ধরনের ফল ও ফসল চাষ করে আসছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের পূর্ব শ্যামপুর হাজারবিঘী গ্রামের মো. আব্দুর রহীম ওরফে শাহজাহান আলী। প্রায় ৫০ বিঘা জমিতে কলাসহ মোট ৭০ বিঘা জমিতে বিভিন্ন ফসল চাষ করে তিনি হয়ে উঠেছেন একজন সফল কৃষি উদ্যোক্তা। তার পরামর্শ নিয়ে উপজেলার প্রায় দেড় শতাধিক ক্ষুদ্র কৃষকও চাষাবাদ করছেন।

তবে এবার রাসায়নিক সারের সংকটে চরম বিপাকে পড়েছেন এই কৃষক। উপজেলার পাঁকা ইউনিয়নের পদ্মা নদীর চরাঞ্চলে ৫০ বিঘা জমিতে প্রায় ১৫ হাজার কলাগাছ চাষ করেছেন তিনি। কিন্তু প্রয়োজনীয় সার না পাওয়ায় বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন।

শাহজাহান আলীর ভাষ্য, একবার সার প্রয়োগ করতেই তার ৬০ বস্তা সার প্রয়োজন। বিভিন্ন ডিলারের কাছে ঘুরেও সার না পেয়ে শেষ পর্যন্ত কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকেও পেয়েছেন মাত্র এক বস্তা সার। এতে হতাশ হয়ে পড়েছেন তিনি।

তিনি বলেন, সরকার বলছে, দেশে সারের সংকট নেই এবং কৃষি বিভাগের চাহিদা অনুযায়ী সরবরাহ করা হচ্ছে। তাহলে আমার ৬০ বস্তা সার প্রয়োজন হলেও দিনের পর দিন ঘুরে মাত্র এক বস্তা পেলাম কেন? কৃষকদের প্রকৃত চাহিদা সম্পর্কে কৃষি কর্মকর্তারা অবগত কিনা, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

শাহজাহান আলী জানান, লক্ষাধিক টাকা বিনিয়োগ করে কলা চাষ করেছেন। এখন সার প্রয়োগের উপযুক্ত সময়। প্রয়োজনীয় পরিমাণ সার দিতে না পারলে কলার উৎপাদন ব্যাপকভাবে কমে যেতে পারে। এতে মূলধন হারানোর পাশাপাশি তার কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্নও ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ক্ষুদ্র কৃষকেরাও চাষাবাদে উৎসাহ হারাতে পারেন।

স্থানীয়রা জানান, শিবগঞ্জ উপজেলার সবচেয়ে বড় কলাচাষিদের একজন শাহজাহান আলী। দুর্গম চরাঞ্চলে বিপুল পরিমাণ জমিতে কলা চাষের পাশাপাশি তিনি অসংখ্য বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন। দীর্ঘদিন ধরে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে কলা সরবরাহ করে আসছেন। এ ছাড়া খুলনা, ফেনী, সিলেট, কুমিল্লা এবং ঢাকার বাদামতলী, যাত্রাবাড়ী, কারওয়ান বাজার ও মিরপুরে বিভিন্ন ফল ও ফসল সরবরাহ করেন তিনি।

স্থানীয়দের মতে, শাহজাহান আলীর মতো একজন আদর্শ কৃষক ও উদ্যোক্তার পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহযোগিতা করা উচিত সরকার ও কৃষি বিভাগের।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নয়ন মিয়া বলেন, একজন চাষি ৫০ বিঘা জমিতে কলা চাষ করেও সার পাচ্ছেন না, এমন তথ্য পাওয়ার পর তাকে ডেকে দুই দফায় কিছু সারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সাধ্যমতো ওই কৃষকের পাশে থাকবে শিবগঞ্জ কৃষি বিভাগ।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫

নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫