দেশে শান্তি-শৃঙ্খলা নষ্টের যেকোনো চেষ্টা ঠেকাতে ডিসেম্বরে ধারাবাহিক রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি পালনের পরিকল্পনা করছে বিএনপি।
তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির পাল্টা কর্মসূচি দেবে না বিএনপি। দলটির কর্মকাণ্ড ঠেকাতে পাড়া-মহল্লায় পাহারার ব্যবস্থাও করবে না তারা।
দলীয় সূত্র জানায়, কর্মসূচির মধ্যে থাকতে পারে প্রতিবাদী পদযাত্রা, মিছিল, বিক্ষোভ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজনৈতিকভাবে রাজপথে সক্রিয় থাকতে হবে। দেশে কেউ যাতে অস্থিরতা তৈরি করতে বা পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে জন্য দল ও সহযোগী সংগঠনগুলোর কর্মসূচি নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
বিএনপি সূত্র জানায়, ডিসেম্বরে জাতীয় ও দলীয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস রয়েছে। এসব উপলক্ষে কর্মসূচি পালনের সুযোগ দেখছে দলটি। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস। ২৫ ডিসেম্বর তারেক রহমানের বাংলাদেশে ফেরার এক বছর পূর্ণ হবে। আর ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী।

অনলাইন ডেস্ক