ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আদিত্য থেকে কার্তিক, একের পর এক প্রাক্তন প্রেমিককে ফোন করলেন অনন্যা! কেন এমন করলেন অভিনেত্রী? কুড়িগ্রামে নারী মাদক কারবারী সহ গ্রেপ্তার ৭ চোখ নষ্ট হয়ে গেছে ইমরান খানের, জীবন নিয়েও সংশয়! যুক্তরাষ্ট্রে বৈধ পথে গ্রিন কার্ড পাওয়ার ১০ উপায় মাঝ আকাশে বোমার হুমকি, ককপিটে ঢোকার চেষ্টায় যাত্রী গ্রেপ্তার আশরাফুল হক আশরাফের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক আইনি বৈধতা চাইতে গিয়ে আটক, নির্বাসনের মুখে মার্কিন সেনার স্ত্রী রাতে বেপরোয়া বাইক চালাচ্ছিলেন তরুণী, ধাওয়া করে যা পেল পুলিশ রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময় কবুতর চুরির অভিযোগে বেদম পিটুনি, যুবকের মৃত্যু বাঘায় সমবায়ীদের দক্ষতা ও স্বচ্ছতা বাড়াতে দিনব্যাপী প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে কোটি টাকার ভারতীয় মোবাইল ও পাথরবোঝাই ট্রাকসহ ভারতীয় নাগরিক আটক পানের দোকানে ব্যর্থ হয়ে ভিক্ষুককে জাল টাকা গছানোর চেষ্টা, অতঃপর... বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মিলছে না রাসায়নিক সার, ১৫ হাজার কলাগাছ লাগিয়ে চরম বিপাকে শাহজাহান ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকতে বিএনপি-যুবদল-ছাত্রদলের কর্মসূচি ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকতে বিএনপি-যুবদল-ছাত্রদলের কর্মসূচি রুয়েটে তামার তার চুরির সময় হাতেনাতে যুবক আটক গঠন হচ্ছে নতুন আরও ২ থানা ও ২ পৌরসভা গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নাই: তথ্যমন্ত্রী

নাগরিক হলেই পাসপোর্ট দিতে বাধ্য নয় সরকার: শামা ওবায়েদ

  • আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৬:৪০:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৬:৪০:৪৯ অপরাহ্ন
নাগরিক হলেই পাসপোর্ট দিতে বাধ্য নয় সরকার: শামা ওবায়েদ নাগরিক হলেই পাসপোর্ট দিতে বাধ্য নয় সরকার: শামা ওবায়েদ
কেউ দেশের নাগরিক হলেই সরকার তাকে পাসপোর্ট দিতে বাধ্য নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সোমবার (১৬ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি দেশের নাগরিক হলেই পাসপোর্ট পাওয়ার নিশ্চয়তা পান না। কেউ সাজাপ্রাপ্ত আসামি হলে বা তার বিরুদ্ধে গুরুতর অপরাধের মামলা থাকলে সরকার তাকে পাসপোর্ট দিতে বাধ্য নয়।

সম্প্রতি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সম্ভাব্য দুটি শর্ত নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বিবিসি বাংলা। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তাকে সামরিক বিমান পাঠিয়ে নিয়ে আসা এবং মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ দেওয়ার শর্ত দিয়েছে ভারত।

এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য আছে কি না, জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, নো নো, নট অ্যাট অল। এ নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো কথাই হয়নি।

সংবাদমাধ্যমে প্রকাশিত এ ধরনের তথ্য সরকার আমলে নিচ্ছে না জানিয়ে এই প্রতিমন্ত্রী বলেন, এটি ভারত সরকারের কোনো দায়িত্বশীল জায়গা থেকে আসেনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সরকারের পক্ষ থেকে কিছু জানানো হলে বাংলাদেশ তা গ্রহণ করবে এবং জবাব দেবে।

এ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায়ই শেখ হাসিনাকে ফেরত পাওয়ার আশা প্রকাশ করেন তিনি। শামা ওবায়েদ বলেন, এই চুক্তির আওতায় বাংলাদেশ কয়েক দফায় চিঠি দিয়েছে। শেখ হাসিনাকে কীভাবে ফেরত আনা হবে, তা আইন মন্ত্রণালয় খুঁটিয়ে দেখছে। সরকার মনে করে, তিনি আসামি হিসেবে দেশে ফিরবেন এবং সাজা ভোগ করবেন।

বাংলাদেশ পাসপোর্ট দিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ দিচ্ছে না কেন—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত কেন বন্দি প্রত্যর্পণ চুক্তির সুযোগ নেবে না, সেই প্রশ্নও করা যায়। ভারত সাড়া দিলে বাংলাদেশের মানুষের জন্য বিষয়টি সহজ হবে।

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর হাতবোমা বিস্ফোরণ ও গাড়ি পোড়ানোর মতো নাশকতার ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেন শামা ওবায়েদ বলেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। অন্য দেশে বসে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা হলে সরকারকে তা মোকাবিলা করতে হবে।

এদিকে শেখ হাসিনার বিষয়টি বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব ফেলবে না বলেও মনে করেন এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক শেখ হাসিনার চেয়েও অনেক বড় বিষয়। দ্বিপক্ষীয় বিভিন্ন সমস্যার সমাধান কূটনৈতিক আলোচনার মাধ্যমে হবে। গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের ক্ষেত্রেও একই কথা বলেন তিনি।

সম্প্রতি বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ না হওয়ার বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, বৈঠকটি বাতিল হয়নি, বরং পিছিয়ে দেওয়া হয়েছে। সচিব পর্যায়ে উপযুক্ত সময়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এছাড়া, সামনে বাংলাদেশে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির ভারত সফরের সম্ভাবনার কথাও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫

নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫