কিশোরগঞ্জের কটিয়াদীতে তিনতলা ভবনের ছাদে কানামাছি খেলার সময় নিচে পড়ে স্নিগ্ধা বর্মন অদ্রি (৯) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে কটিয়াদী উপজেলা সদরের পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অদ্রি কটিয়াদী হাসপাতাল রোডের লিটল ফ্লাওয়ার স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুভাষ চন্দ্র বর্মনের একমাত্র মেয়ে। তাদের গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এবং সুভাষ বর্মন বর্তমানে পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত আছেন।
জানা গেছে, শুক্রবার বিকেলে সমবয়সিদের সঙ্গে নিজ ভাড়া বাসার তিনতলার ছাদে কানামাছি খেলার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে অদ্রি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা শোকে ভেঙে পড়েছেন এবং এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অনলাইন ডেস্ক