ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে বিপুল পরিমান ইয়াবাসহ নারী গ্রেপ্তার নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেপ্তার ১০ বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, কারা পাবেন? রমজান উপলক্ষে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমালো সরকার বগুড়ায় পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে প্রবাসীর বাড়িতে লুট প্রেমিকের ডাকে বাড়ি থেকে বের হয় স্কুলছাত্রী, ওঁত পেতে ছিলেন আরও ২ জন কানামাছি খেলতে গিয়ে না ফেরার দেশে পুলিশ কর্মকর্তার একমাত্র মেয়ে শিক্ষার্থীদের চকলেট উপহার দিলেন প্রধানমন্ত্রী সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে গ্রেফতার, পরে সেই ব্যক্তিকে মুক্তির নির্দেশ আদালতের! ‘শুধু অভিনেতাদের নয়, সকলের নিরাপত্তাই গুরুত্বপূর্ণ,’ টাইগারের উপরে হামলার ঘটনায় মন্তব্য অনন্যার বাঙালি মতে বিয়ে করলেন রশ্মি দেসাইয়ের প্রাক্তন স্বামী নন্দীশ! কনে কি কলকাতার মেয়ে? নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ প্রেমের গুঞ্জনের মধ্যেই মা হওয়ার বিষয়ে মুখ খুললেন অনন্যা পাণ্ডে ​রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ ৪ হলিউড অভিনেতা ক্রিস হেমসওয়ার্থের বাড়িতে চোরের হানা ভারতের উড়িষ্যা খাবার চেয়েছিলেন হোটেলে, না পেয়ে কুকুরের মাংস খেলেন ব্যক্তি জাতীয় পর্যায়ে সেরা এআই উদ্ভাবকের সম্মাননা পেলেন রাজশাহীর নাহিদ গোপনে আরব দলগুলোর সমর্থন চেয়েছেন নেতানিয়াহু!

সীমান্ত থেকে ভারতীয় গরু-ঘোড়া-কয়লা ও জিরা জব্দ

  • আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৪:৫৯:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৪:৫৯:৫৪ অপরাহ্ন
সীমান্ত থেকে ভারতীয় গরু-ঘোড়া-কয়লা ও জিরা জব্দ সীমান্ত থেকে ভারতীয় গরু-ঘোড়া-কয়লা ও জিরা জব্দ
সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ভারতীয় গরু, ঘোড়া, কয়লা ও জিরা জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

রোববার (১৫ নভেম্বর) ভোরে সুনামগঞ্জের তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন সীমান্ত থেকে ৫ লাখ টাকা মূল্যের চারটি ভারতীয় ঘোড়া, একটি গরু, কয়লা ও জরিা জব্দ করে বিজিবির সদস্যরা।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন জানায়, তাহিরপুর উপজেলার চাঁনপুর বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে অবৈধভাবে আনা ৪টি ঘোড়া, একই উপজেলার বালিয়াঘাট বিওপির সদস্যরা ১৬ বস্তা ভারতীয় কয়লা, লাউড়েরগড় বিওপির সদস্যরা তিন বস্তা ভারতীয় জিরা ও দোয়ারাবাজার উপজেলা প্যাকপাড়া বিওপির সদস্যরা সীমান্ত এলাকা থেকে একটি ভারতীয় গরু জব্দ করে। আটককৃত ভারতীয় ঘোড়া, গরু ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ১০ হাজার টাকা। তবে চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেছে।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, গোপন সংবাদে ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু, ঘোড়া আটক ও অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশসহ চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। আটককৃত গরু, ঘোড়া ও জব্দকৃত মালামাল সুনামগঞ্জে শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫

নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫