ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে বিপুল পরিমান ইয়াবাসহ নারী গ্রেপ্তার নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেপ্তার ১০ বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, কারা পাবেন? রমজান উপলক্ষে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমালো সরকার বগুড়ায় পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে প্রবাসীর বাড়িতে লুট প্রেমিকের ডাকে বাড়ি থেকে বের হয় স্কুলছাত্রী, ওঁত পেতে ছিলেন আরও ২ জন কানামাছি খেলতে গিয়ে না ফেরার দেশে পুলিশ কর্মকর্তার একমাত্র মেয়ে শিক্ষার্থীদের চকলেট উপহার দিলেন প্রধানমন্ত্রী সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে গ্রেফতার, পরে সেই ব্যক্তিকে মুক্তির নির্দেশ আদালতের! ‘শুধু অভিনেতাদের নয়, সকলের নিরাপত্তাই গুরুত্বপূর্ণ,’ টাইগারের উপরে হামলার ঘটনায় মন্তব্য অনন্যার বাঙালি মতে বিয়ে করলেন রশ্মি দেসাইয়ের প্রাক্তন স্বামী নন্দীশ! কনে কি কলকাতার মেয়ে? নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ প্রেমের গুঞ্জনের মধ্যেই মা হওয়ার বিষয়ে মুখ খুললেন অনন্যা পাণ্ডে ​রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ ৪ হলিউড অভিনেতা ক্রিস হেমসওয়ার্থের বাড়িতে চোরের হানা ভারতের উড়িষ্যা খাবার চেয়েছিলেন হোটেলে, না পেয়ে কুকুরের মাংস খেলেন ব্যক্তি জাতীয় পর্যায়ে সেরা এআই উদ্ভাবকের সম্মাননা পেলেন রাজশাহীর নাহিদ গোপনে আরব দলগুলোর সমর্থন চেয়েছেন নেতানিয়াহু!

চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

  • আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৪:২৬:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৪:২৬:৩৯ অপরাহ্ন
চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার মান ও দক্ষতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি ও কমিউনিকেশন দক্ষতাসহ প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।

রোববার (১৫ নভেম্বর) সকালে বঙ্গভবনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য (ভিসি) মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে উপাচার্য (ভিসি) মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়টি সাইবার সিকিউরিটি, ন্যানো টেকনোলজি, ডেটা সায়েন্সসহ চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন বিষয়ে পাঠদান করছে। তিনি আরও জানান, দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের কমিউনিকেশন স্কিলসহ প্রয়োজনীয় স্কিল ডেভেলপমেন্টের ওপর গুরুত্ব দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ সময় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য (ভিসি) আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিব এবং বঙ্গভবনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫

নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫