ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোরআনের ভাষায় পরকাল নিয়ে ভয় নেই কাদের! নাগর নদীর ওপারে চা বাগানে দুই চিতাবাঘ, ঠাকুরগাঁও সীমান্তে আতঙ্ক মুক্তির হয়রানী থেকে মুক্তি পেতে চান প্রাক্তন স্বামী পুঠিয়ায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩ রাণীশংকৈলে পানির মোটর থেকে বের হচ্ছে সাবানের ফেনা,এলাকাজুড়ে চাঞ্চল্য ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাপায় প্রাণ গেল ইএসডিও কর্মকর্তার,আহত ২ তানোরের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট পরিদর্শনে চিত্র নায়ক ওমর সানি ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার দুবাইয়ের রেস্তোরাঁয় প্রেম, পীরগঞ্জে এসে সংসার পাতলেন কেরালার অশ্বিনী পতেঙ্গায় যুবক হত্যার ঘটনায় ৪৮ ঘণ্টায় আসামি গ্রেপ্তার রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত মোহনপুরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও কৃষি প্রণোদনা বিতরণ নগরীজুড়ে মাদক সেবনে তিনজনের কারাদণ্ড সহ গ্রেফতার ১৫ রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ রাজশাহীতে শহীদ মামুন মাহমুদ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল যাত্রী ওঠানামা নিয়ে তর্কের জেরে বিআরটিসির বাস ভাঙচুর সীমান্তের শূন্যরেখায় ৫ দিন ধরে খোলা আকাশের নিচে নারী আওয়ামী লীগ শক্তিশালী হলে শেখ হাসিনাকে পালাতে হতো না: শফিকুর রহমান পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই: রিজভী

যাত্রী ওঠানামা নিয়ে তর্কের জেরে বিআরটিসির বাস ভাঙচুর

  • আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০৬:২৫:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০৬:২৫:৪৪ অপরাহ্ন
যাত্রী ওঠানামা নিয়ে তর্কের জেরে বিআরটিসির বাস ভাঙচুর যাত্রী ওঠানামা নিয়ে তর্কের জেরে বিআরটিসির বাস ভাঙচুর
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাসে যাত্রী ওঠানামা তর্কের জেরে বিআরটিসির একটি বাসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুর ৩টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ সংলগ্ন শিমুল তলা এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় ক্ষতিগ্রস্ত বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব ১৫-৫৪২০।

পুলিশ জানায়, শনিবার দুপুর ৩টার দিকে ময়মনসিংহ থেকে সিলেটগামী বিআরটিসি বাসটি নতুন ব্রিজ অতিক্রম করার সময় শায়েস্তাগঞ্জের বিরাম চর গ্রামের ফজল উদ্দিন তালুকদার, আব্দুল্লাহ, ও শাহজাহানের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন যুবক বাসটিতে লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে। এ সময় বাসের সামনের ও বাম পাশের গ্লাস ভেঙে দেয় তারা।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের টাউন সাব-ইন্সপেক্টর (টিএসআই) মতিউর রহমান জানান, তাৎক্ষণিক ওই হামলার কারণ জানা না গেলেও ঘটনার পরে বিআরটিসির নতুন ব্রিজের কাউন্টার মাস্টার দুলাল মিয়া জানান যে, কিশোরগঞ্জ স্টেশনে বাসে যাত্রী ওঠানামা নিয়ে বাসের লোকজনের সঙ্গে আক্রমণকারীদের তর্ক হয়। এর জেরেই এই হামলা ঘটনা ঘটে।

হাইওয়ে থানা পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বাসটি বর্তমানে হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ

রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ