ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোরআনের ভাষায় পরকাল নিয়ে ভয় নেই কাদের! নাগর নদীর ওপারে চা বাগানে দুই চিতাবাঘ, ঠাকুরগাঁও সীমান্তে আতঙ্ক মুক্তির হয়রানী থেকে মুক্তি পেতে চান প্রাক্তন স্বামী পুঠিয়ায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩ রাণীশংকৈলে পানির মোটর থেকে বের হচ্ছে সাবানের ফেনা,এলাকাজুড়ে চাঞ্চল্য ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাপায় প্রাণ গেল ইএসডিও কর্মকর্তার,আহত ২ তানোরের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট পরিদর্শনে চিত্র নায়ক ওমর সানি ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার দুবাইয়ের রেস্তোরাঁয় প্রেম, পীরগঞ্জে এসে সংসার পাতলেন কেরালার অশ্বিনী পতেঙ্গায় যুবক হত্যার ঘটনায় ৪৮ ঘণ্টায় আসামি গ্রেপ্তার রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত মোহনপুরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও কৃষি প্রণোদনা বিতরণ নগরীজুড়ে মাদক সেবনে তিনজনের কারাদণ্ড সহ গ্রেফতার ১৫ রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ রাজশাহীতে শহীদ মামুন মাহমুদ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল যাত্রী ওঠানামা নিয়ে তর্কের জেরে বিআরটিসির বাস ভাঙচুর সীমান্তের শূন্যরেখায় ৫ দিন ধরে খোলা আকাশের নিচে নারী আওয়ামী লীগ শক্তিশালী হলে শেখ হাসিনাকে পালাতে হতো না: শফিকুর রহমান পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই: রিজভী

সীমান্তের শূন্যরেখায় ৫ দিন ধরে খোলা আকাশের নিচে নারী

  • আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০৬:২৩:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০৬:২৩:০৬ অপরাহ্ন
সীমান্তের শূন্যরেখায় ৫ দিন ধরে খোলা আকাশের নিচে নারী সীমান্তের শূন্যরেখায় ৫ দিন ধরে খোলা আকাশের নিচে নারী
টানা পাঁচ দিন বাংলাদেশ ও ভারতের সীমান্ত পিলার ১০৭৬ সংলগ্ন শূন্যরেখায় আটকে আছেন এক নারী। ভারত কিংবা বাংলাদেশ কোনো দেশই ওই নারীকে নিজেদের ভূখণ্ডে নিতে রাজি হয়নি। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পাহারার মাঝখানে আন্তর্জাতিক শূন্যরেখায় আটকে আছেন আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারী।

শনিবার (১৪ নভেম্বর) দুপুর পর্যন্ত জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে ওই নারীকে শূন্য রেখায় অবস্থান করতে দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য, কখনও বাংলাদেশের দিকে, কখনোও ভারতের দিকে যাওয়ার চেষ্টা করছেন ওই নারী। কিন্তু দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বাধায় কোনো দেশেই প্রবেশ করতে পারছেন না। তীব্র রোদ ও রাতের কুয়াশায় খোলা আকাশের নিচে কাটছে তার সময়।

সীমান্তবর্তী এলাকার লোকজন আরও জানান, গত ১০ নভেম্বর (মঙ্গলবার) সকালে পাথরের চর বিওপির আওতাধীন ১০৭৬/১ নম্বর সীমান্ত পিলার এলাকায় ওই নারীকে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারী শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন তাকে বাধা দেন। জিজ্ঞাসাবাদে ওই নারী নিজের নাম, ঠিকানা কিংবা পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। এ সময় তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন বলে জানান স্থানীয়রা। পরে তাকে শূন্যরেখার ওপারে ফেরত পাঠানো হয়। এরপর থেকেই তিনি সীমান্তের মাঝখানে অবস্থান করছেন। 

জামালপুর সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩০ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারীজামালপুর সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩০ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী
পাথরের চর এলাকার বাসিন্দা মনির হোসেন বলেন, ওই নারী চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। টানা পাঁচ দিন ধরে তাকে খোলা আকাশের নিচে অবস্থান করতে হচ্ছে। মাথার ওপর কোনো আশ্রয় নেই। দিনের তীব্র রোদে যেমন তাকে সেখানে থাকতে হচ্ছে, তেমনি রাতও কাটাতে হচ্ছে খোলা আকাশের নিচে। গ্রামবাসী সামর্থ্য অনুযায়ী মাঝেমধ্যে তাকে বিস্কুট, পানি ও শুকনা খাবার দিচ্ছেন। কিন্তু একজন মানুষের তো বিশ্রাম ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য ন্যূনতম সুযোগ-সুবিধার প্রয়োজন রয়েছে। এভাবে একজন মানুষ দিনের পর দিন খোলা আকাশের নিচে থাকতে পারেন না। বিষয়টির দ্রুত একটি মানবিক সমাধান হওয়া প্রয়োজন।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান গণমাধ্যমকে বলেন, ওই নারীকে বিএসএফ পুশইনের (অবৈধভাবে ঠেলে পাঠানো) চেষ্টা করেছিল। এখন তারা স্বীকার করছেন না। তাদের সঙ্গে আমরা বারবার যোগাযোগ করেছি। তাদের কথা একটাই, ওই নারী তাদের নয়। বিজিবিও অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তাছাড়া যেকোনো ধরনের অনুপ্রবেশ চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ

রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ