খুলনার রূপসায় আঠারোবেকি নদীর পাড় থেকে একসঙ্গে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের একজনের কপালে এবং অন্যজনের থুতনিতে গুলির চিহ্ন পাওয়া গেছে।
সোমবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সিংহের চর এলাকায় আঠারোবেকি নদীর পাড় থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাদের গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন—রূপসা উপজেলার রাজাপুর গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে মেহেদী হাসান সোহাগ (৩৫) এবং একই উপজেলার সিংহের চরের রেজাউল করিম ওরফে আলামিন (৩০)। এর মধ্যে সোহাগের কপালে এবং আলামিনের থুতনিতে গুলির চিহ্ন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নদীর তীরবর্তী চরে দুই যুবকের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন রূপসা থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠায়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে। ধারণা করছি আজ সকালে অন্য কোথাও হত্যা করে লাশ দুটি রূপসা নদীতে ভাসিয়ে দেওয়া হয়। জোয়ারের টানে লাশ দুটি ভেসে এসে সিংহের চরে আটকে ছিল।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত দুজন খুলনার আলোচিত সন্ত্রাসী গ্রুপ বি-কোম্পানির সদস্য। ঘটনার বিস্তারিত অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
ওসি বলেন, কারা কী কারণে এই জোড়া হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অনলাইন ডেস্ক