রাজশাহী নগরীতে পৃথক অভিযানে নারীসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসব অভিযানে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাও জব্দ করেছে পুলিশ। এদিকে, নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আরও ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, শনিবার (২৪ অক্টোবর) বিকাল সোয়া ৩টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ বড় পুকুরিয়া এলাকা থেকে ১০ বোতল এসকাফ সিরাপ সহ মোঃ কালু (৪৪) ও তাঁর স্ত্রী শরিফা বেগমকে (৪০) গ্রেফতার করে।
একই দিন সন্ধ্যায় চন্দ্রিমা থানা পুলিশ খড়খড়ি বাইপাস মোড় থেকে সাত পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১ হাজার ৮৩০ টাকা নুর ইসলামকে (৩৫) গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত সাতটি ও জুয়া আইনে একটি মামলা রয়েছে।
রাত সাড়ে ১০টার দিকে মেহেরচণ্ডী উত্তরপাড়া থেকে নয় পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ পাভেলকে (২৯) গ্রেফতার করা হয়। এদিন রাতে দুই পিস ইয়াবাসহ বোয়ালিয়া থানা পুলিশ রামচন্দ্রপুর বৌবাজার এলাকা থেকে শাহিন আলী ওরফে সদাকে (৩৫) গ্রেফতার করে। একই রাত সোয়া ১টার দিকে ডিবি পুলিশ মেহেরচণ্ডী কড়াইতলা এলাকা থেকে ১০পিস ইয়াবাসহ রবিউল ইসলাম মানিককে (৩০) গ্রেফতার করে।
এছাড়া পৃথক অভিযানে গ্রেফতার ১৪ জনের মধ্যে সাতজন ওয়ারেন্টভুক্ত, চারজন মাদক মামলার আসামি এবং তিনজন অন্যান্য মামলার আসামি।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।
রবিবার সকালে সকল আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মোঃ মাসুদ রানা রাব্বানী :