ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা মামলার প্রধান আসামি ইস্রাফিল চট্টগ্রামে গ্রেপ্তার আগামী মাসে ২২ গজে ভারত-পাক লড়াই, প্রকাশিত হল সূচি অবসরের ৮ বছর পর পেশাদার ফুটবলে ফিরছেন রোনাল্ডিনহো ‘আমি আলিয়া বা দীপিকা নই’! পুরুষকেন্দ্রিক ছবির বাড়বাড়ন্ত নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্‌টে নগরীর তালাইমারীতে মাদকসহ শাশুড়ী-জামাই গ্রেফতার মোহনপুরে সার ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রামরাম দিঘিকে সবুজে সাজানোর উদ্যোগ,প্রথম ধাপে রোপণ করা হলো ২০০ কৃষ্ণচূড়া রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার পলাতক আসামি ইস্রাফিল চট্টগ্রামে গ্রেপ্তার প্রাথমিকের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা ঘুম ভাঙতেই ‘চক্ষু চড়কগাছ’ গৃহকর্তার সংগীতশিল্পী আসিফ আকবর মামলা করলেন পোশাক নকলের অভিযোগে রক ব্যান্ডের বিরুদ্ধে চিয়ারলিডারদের মামলা গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১ কোটি ৬০ লাখ টাকার হেরোইন উদ্ধার এবার ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া আক্রমণ নগরীজুড়ে ৬ মাদক কারবারি সহ গ্রেফতার ২০ ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়ায় সমুদ্রসৈকত বন্ধ ঘোষণা আরব আমিরাতের ফ্লোরিডায় বাবার পিস্তল দিয়ে খেলতে গিয়ে ৩ বছরের শিশুর মৃত্যু গোদাগাড়ীতে শত বোতল এস্কাফসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

  • আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০৬:৪৮:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৬:৪৮:৪৯ অপরাহ্ন
ভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল ভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনুর আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, ভূমিমন্ত্রীর অসুস্থতায় তাঁরা সবাই উদ্বিগ্ন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন এবং পুনরায় দেশ ও জনগণের সেবায় ভূমিকা রাখতে পারেন, সে জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন তিনি।

রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সখিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি শাহানাজ পারভীন লাকী, সিনিয়র যুগ্ম সম্পাদিকা আসমাউল হোসনা, ক্রীড়া সম্পাদিকা নাজনিন আকতার বিথী, সহ-ক্রীড়া সম্পাদিকা মোছাঃ লাভলী এবং মহানগর মহিলা দলের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিফাত জেরিন তুলি। এ ছাড়া মহানগর, থানা ও ওয়ার্ড মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাসি খাতুন। পরে ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনুর দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হকারদের পুনর্বাসনে পরিত্যক্ত দোকান ব্যবহারের উদ্যোগ: রাসিক প্রশাসক রিটনের

হকারদের পুনর্বাসনে পরিত্যক্ত দোকান ব্যবহারের উদ্যোগ: রাসিক প্রশাসক রিটনের