যশোরে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে অভয়নগর উপজেলা পরিষদ সংলগ্ন ৬১ নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ওই নারী রেললাইনের ওপর বসেছিলেন। এ সময় খুলনা থেকে যশোরগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাস্থলের কাছাকাছি ৬১ নম্বর রেলগেটে কর্মরত গেটম্যান পরশ ইসলাম জানান, দুর্ঘটনার পর ওই নারীর মরদেহ রেল লাইনের পাশে পড়েছিল। বিষয়টি ঊর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।
অভয়নগরের নওয়াপাড়া স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় জানান, ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর খবর পাওয়ার পর মরদেহ উদ্ধারের ব্যবস্থা নেওয়া হয়। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অনলাইন ডেস্ক