ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান রাবি শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় রিকশাচালক নিহত, শিশু সহ আহত ২ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা প্রধানমন্ত্রীর আসন্ন রাজশাহী সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসনের প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত ঈশ্বরদীতে ১১ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, বিষাক্ত পদার্থ সেবনে মৃত্যু সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক বাগানে গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি ইমরান খানের পাশে থাকার বার্তা প্রেমিকা লেখার নেশার ঘোরে বাথটবে পড়ে গেলেন অর্জুন-গঙ্গা ইসরায়েলের নতুন নিরাপত্তা বিধি মানবে এয়ার ফ্রান্স ও স্মার্টউইংস হোয়াইট হাউসে প্রথম ব্রিফিংয়েই ট্রাম্পকে স্বামী বলে সম্বোধন, কেটি জাকারিয়ার সৌদি আরবের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি লড়াইয়ের প্রস্তুতি হুথিদের মহারাজপুরের আমবাগান থেকে ৯২টি ককটেল ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি সাইবার নিরাপত্তায় বড় উদ্বেগ, ডার্ক ওয়েবে ১৮ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য 'অনেক হয়েছে, আর মানতে পারছি না: কৃতি শ্যানন

ইমরান খানের পাশে থাকার বার্তা প্রেমিকা লেখার

  • আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৭:০৪:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৭:০৪:১০ অপরাহ্ন
ইমরান খানের পাশে থাকার বার্তা প্রেমিকা লেখার ইমরান খানের পাশে থাকার বার্তা প্রেমিকা লেখার, পুলিশের ভ্যানে ছবি ঘিরে চর্চা
বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়ার খবর ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। এই ঘটনার পর প্রথমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেতার প্রেমিকা লেখা ওয়াশিংটন। ইনস্টাগ্রামে তাঁদের একসঙ্গে পুলিশের ভ্যানে বসে থাকার ছবি শেয়ার করে ইমরানের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।

শেয়ার করা ছবিতে ইমরান ও লেখাকে হাসিমুখে পুলিশের ভ্যানের ভিতরে বসে থাকতে দেখা যাচ্ছে। ছবিটি প্রকাশ্যে আসতেই তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে। কঠিন পরিস্থিতিতে ইমরানের পাশে থাকার বার্তাই এই পোস্টের মাধ্যমে দিতে চেয়েছেন লেখা।

প্রসঙ্গত, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনে অংশ নিয়েছিলেন ইমরান। সেই আন্দোলনের পরেই তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপের খবর সামনে আসে। অভিনেতার পাশাপাশি তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটন এবং ভাই তথা অভিনেতা জায়ান খানকেও গ্রেফতার করা হয়েছিল বলে জানা গিয়েছে। লেখার পোস্টে মন্তব্য করে জায়ান লিখেছেন, ‘তুমি আছ।’

এদিকে, ইমরানের পাশে দাঁড়িয়েছেন আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাওও। এর আগে ইমরানকে ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ সংক্রান্ত একটি পোস্টের প্রতিক্রিয়ায় ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘বাঃ, এখন মুম্বাই পুলিশ?’

অন্য একটি পোস্ট শেয়ার করে কিরণ ইমরানের দীর্ঘদিনের ভারত-যোগের প্রসঙ্গও তুলে ধরেন। সেখানে উল্লেখ করা হয়, জীবনের ৪৩ বছরের মধ্যে ৪০ বছরই ভারতে কাটিয়েছেন তিনি। এই দেশেই পড়াশোনা, কাজ, সাফল্য, ব্যর্থতা, ভালোবাসা এবং লড়াই—সবকিছুর অভিজ্ঞতা হয়েছে তাঁর।

অন্যদিকে, ইমরান খান এবার বম্বে হাইকোর্টে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) নির্দেশকে চ্যালেঞ্জ জানাতে পারেন বলে খবর। শুক্রবার অথবা সোমবারের মধ্যে এ বিষয়ে আইনি পিটিশন দাখিলের প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে।

ইমরানের পক্ষের যুক্তি, ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারীদের বিক্ষোভে অংশগ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনে স্পষ্ট নিষেধাজ্ঞা নেই। ফলে ভারত ছাড়ার নির্দেশের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা হতে পারে।

ইমরানের পরবর্তী আইনি পদক্ষেপের দিকে এখন নজর রয়েছে। একই সঙ্গে অভিনেতার পাশে প্রেমিকা লেখা ওয়াশিংটন এবং কিরণ রাওয়ের অবস্থানও নতুন করে আলোচনায় উঠে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক