প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন রাজশাহী সফর এবং শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।
সভায় প্রধানমন্ত্রীর রাজশাহী সফর নিরাপদ, সুশৃঙ্খল ও সফল করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ, সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীসহ সর্বসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এবং জেলা পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা।
সভায় জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সংশ্লিষ্ট সব পক্ষের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর সফর এবং দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মোঃ মাসুদ রানা রাব্বানী :