ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে প্রথম ব্রিফিংয়েই ট্রাম্পকে স্বামী বলে সম্বোধন, কেটি জাকারিয়ার সৌদি আরবের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি লড়াইয়ের প্রস্তুতি হুথিদের মহারাজপুরের আমবাগান থেকে ৯২টি ককটেল ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি সাইবার নিরাপত্তায় বড় উদ্বেগ, ডার্ক ওয়েবে ১৮ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য 'অনেক হয়েছে, আর মানতে পারছি না: কৃতি শ্যানন নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান কুমিল্লায় যুবদল নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু বিরতি নেওয়ায় একের পর এক কটাক্ষ ধেয়ে এসেছে, অবশেষে মুখ খুললেন রশ্মি প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ও দুর্গাপূজা ঘিরে আরএমপির প্রস্তুতিমূলক সভা কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ায় প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন কর্মসূচি শুরুর আগেই ফের অভিজিৎ দীপকে আটক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার আমেরিকার স্কুলে আবার বন্দুকবাজের হামলা. নিহত ৪ তানোরে ঋণের কিস্তি দিতে বিলম্ব গ্রাহকের ট্রাক আটক নিয়ামতপুরে জাতীয় আদিবাসী পরিষদের নবগঠিত উপজেলা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৫:৪০:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৫:৪০:০৮ অপরাহ্ন
নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ফাইল ফটো
নওগাঁর নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ১৫ অক্টোবর (বৃহস্পতিবার ) ভোর পাঁচটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বুধবার (১৪ অক্টোবর) উপজেলার বেগুনবাড়ি এলাকায় মোটরসাইকেল ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনি আহত হন।

নিহত ব্যক্তির নাম জাবেদ আলী (৪৮)। বাবার নাম মৃত মোঃ ইয়াকুব। বাড়ি   উপজেলার চন্দননগর ইউনিয়নের তালপুকুরিয়া গ্রামে। 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাবেদ আলী গত বুধবার সকাল নয়টার দিকে ছাতড়া থেকে মোটরসাইকেল করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে বেগুনবাড়ি গ্রামের পূর্ব পাশে পৌঁছলে বিপরীতমুখী একটি চার্জার ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।  ঘটনাস্থল থেকে চার্জার ভ্যানটি চলে গেলেও রাস্তার পাশে পড়ে থাকেন জাবেদ আলী। স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে তার পরিবারকে সংবাদ দিলে দ্রুত ছাতড়া এক গ্রাম্য ডাক্তারকে দেখিয়ে পরে অবস্থার অবনতি হলে ওইদিনই দুপুর ১২ টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

আজাদ নামে এক আত্মীয় জানায়, দুর্ঘটনার সময় তার মাথার পিছনের দিকে বড় ধরনের আঘাত পায়। এতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, রাজশাহী মেডিকেল থেকে আজকে আমাকে জানানো হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষে হতে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক