ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে প্রথম ব্রিফিংয়েই ট্রাম্পকে স্বামী বলে সম্বোধন, কেটি জাকারিয়ার সৌদি আরবের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি লড়াইয়ের প্রস্তুতি হুথিদের মহারাজপুরের আমবাগান থেকে ৯২টি ককটেল ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি সাইবার নিরাপত্তায় বড় উদ্বেগ, ডার্ক ওয়েবে ১৮ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য 'অনেক হয়েছে, আর মানতে পারছি না: কৃতি শ্যানন নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান কুমিল্লায় যুবদল নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু বিরতি নেওয়ায় একের পর এক কটাক্ষ ধেয়ে এসেছে, অবশেষে মুখ খুললেন রশ্মি প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ও দুর্গাপূজা ঘিরে আরএমপির প্রস্তুতিমূলক সভা কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ায় প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন কর্মসূচি শুরুর আগেই ফের অভিজিৎ দীপকে আটক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার আমেরিকার স্কুলে আবার বন্দুকবাজের হামলা. নিহত ৪ তানোরে ঋণের কিস্তি দিতে বিলম্ব গ্রাহকের ট্রাক আটক নিয়ামতপুরে জাতীয় আদিবাসী পরিষদের নবগঠিত উপজেলা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

২০ অক্টোবর প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে মাদ্রাসা মাঠে প্রস্তুতি জোরদার

  • আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৪:২৩:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৪:২৩:৪৬ অপরাহ্ন
২০ অক্টোবর প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে মাদ্রাসা মাঠে প্রস্তুতি জোরদার ২০ অক্টোবর প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে মাদ্রাসা মাঠে প্রস্তুতি জোরদার
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে নগরীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়সংলগ্ন মাদ্রাসা মাঠে প্রস্তুতি জোরদার করা হয়েছে। সফরকে কেন্দ্র করে মাঠের পরিষ্কার-পরিচ্ছন্নতা, দেয়াল রংকরণ, মাঠসংলগ্ন সড়ক সংস্কারসহ সার্বিক প্রস্তুতি ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

শুক্রবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় তিনি মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন। এ সময় মাঠে মঞ্চ নির্মাণসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কাজের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের সিদ্ধান্তে তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন। প্রধানমন্ত্রীর আগমন রাজশাহীবাসীর জন্য আবেগ ও অনুভূতির বিষয়। তাঁকে একনজর দেখার জন্য নগরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভাগীয় ও জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রাসিক প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি সড়ক বিভাজকের আইল্যান্ড রংকরণ, প্রয়োজনীয় সড়ক সংস্কার এবং নগরীর সামগ্রিক পরিবেশ উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

সফরসূচি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর দুপুর দেড় টায় প্রধানমন্ত্রী রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এরপর বিকেল ৩টায় হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়সংলগ্ন মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন। এ সময় তিনি আখচাষিদের মধ্যে প্রণোদনা বিতরণ করবেন।

পরিদর্শনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি জয়নাল আবেদীন শিবলী, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, শাহ মখদুম থানা বিএনপির সদস্যসচিব নাসিম খান, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মুঈদুর রহমান মঈদ, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক