ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে শর্টগানের ২৩ কার্তুজ ও ইনজেকশনসহ গ্রেপ্তার ৩ নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার, পুরস্কৃত পুলিশ সদস্যরা নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার, পুরস্কৃত পুলিশ সদস্যরা রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩ মোহনপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন -২০২৬ তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী কথায় কথায় চড়-থাপ্পড়, সিগারেটের ছ্যাঁকা দিতেন প্রাক্তন প্রেমিক: নীতি টেলর ২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির নিয়ামতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পুঠিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, সাঁতারে কৃতিত্বের জন্য মাহিয়াকে সংবর্ধনা বাসা ‘ভাড়া নেওয়ার’ কথা বলে ঘরে ঢোকেন তিন নারী, অতঃপর... রাণীনগরে দুর্গাপূজা উপলক্ষে ৫০টি মন্দিরে সরকারি অনুদান, এমপির পক্ষ থেকে ধুতি উপহার ছাত্রীর মাকে নিজের ‘আসল রূপ’ দেখালেন মাদরাসাশিক্ষক আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত লাইভে ব্যস্ত সাংবাদিকের ব্যাগের দিকে চোখ যায় চোরের, অতঃপর... পবায় ৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কচুরিপানা সরাতেই ভয়ংকর দৃশ্যের মুখোমুখি স্থানীয়রা প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড নিয়ামতপুরে সাড়ে সাত কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

কচুরিপানা সরাতেই ভয়ংকর দৃশ্যের মুখোমুখি স্থানীয়রা

  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৬:০৮:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৬:০৮:০৪ অপরাহ্ন
কচুরিপানা সরাতেই ভয়ংকর দৃশ্যের মুখোমুখি স্থানীয়রা কচুরিপানা সরাতেই ভয়ংকর দৃশ্যের মুখোমুখি স্থানীয়রা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দি বিলে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে কম্বলে মোড়ানো এক নারীর মরদেহ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে মরদেহটি সেখানে দেখা যায়। পচে মরদেহটি বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিক ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে চরমুকুন্দি বিলে জমি আবাদের জন্য কচুরিপানা পরিষ্কার করতে যান স্থানীয় কয়েকজন। কচুরিপানা থেকে তীব্র দুর্গন্ধ পাচ্ছিলেন তারা। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তারা দেখেন, কচুরিপানার স্তূপের ভেতর কম্বলে মোড়ানো একটি বস্তু থেকে দুর্গন্ধ বের হচ্ছে।

বিষয়টি মোবাইলে পুলিশকে জানান ওই ব্যক্তিরা। খবর পেয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান আরও পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে যান। পরে ওই কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

ওসি হাফিজুর রহমান বলেন, অজ্ঞাতনামা নারীর মরদেহটি গলিত ও বিকৃত। তার পরনে সালোয়ার ও কামিজ রয়েছে। ওই নারীর আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ হবে বলে ধারণা করছেন। কমপক্ষে তিন থেকে চার দিন বা এরও বেশি দিন আগে ওই নারীকে হত্যা করা হয়ে থাকতে পারে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ওই নারীকে হত্যা করে মরদেহ সম্ভবত ধনাগোদা নদীতে ফেলে দিয়েছিল দুর্বৃত্তরা। ওই নদী থেকে খাল বেয়ে মরদেহটি চরমুকুন্দি বিলের কচুরিপানার স্তূপের ভেতর আটকে থাকে। বিকৃত হওয়ার কারণে মরদেহের গায়ে আঘাতের চিহ্ন আছে কিনা, তা বোঝা যায় না। ওই নারীর নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

এ ঘটনায় থানায় আপাতত একটি অপমৃত্যুর মামলা হচ্ছে বলে জানিয়ে ওসি হাফিজুর রহমান বলেন, পরে হত্যা মামলা হতে পারে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ওই নারীর মরদেহ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩

রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩