ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শৈলকূপা উপজেলায় ইটভাটায় খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর পরকীয়ার অভিযোগে গৃহবধূকে নির্যাতন, চুল কেটে দেওয়ার অভিযোগ আটকের পরে হাতে, পায়ে আঘাতের চিহ্ন! ভিডিয়ো ভাগ করলেন জেন মেরি খান গাইবান্ধায় সম্পত্তির ভাগ না পেয়ে বাবার জানাজা আটকে দিলেন মেয়ে সাতক্ষীরায় স্বামীর মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন শিক্ষিকা, মুহূর্তেই পিষে দিলো ট্রাক হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু সৌদি-কাতারের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে বৈঠক গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাই-বোনের বিরোধ, আটকে গেলো বাবার দাফন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা শিশুদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি: রাষ্ট্রপতি ইউরোপের বুকে এক টুকরো লাতিন আমেরিকা! ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের ভারতে উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার! ‘সৌদির বিমানবন্দরগুলি এড়িয়ে চলুন’, সতর্কবার্তা হুথির! গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু বিধবা কার্ড দেওয়া হলেও এমপির বউ সবার আগে পাবে: হাসনাত সুপ্রিম কোর্টের উদ্দেশে ‘ইন্ডিয়া’র মহামিছিল, সামনে রাহুল-প্রিয়ঙ্কা-নেহা লিটন-মিরাজের বড় জুটিতে আফগানদের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য জ্বালানি সংক্রান্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া-ইউক্রেন: দাবি ট্রাম্পের

নিয়ামতপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৪:৫৩:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৪:৫৩:৫৭ অপরাহ্ন
নিয়ামতপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নিয়ামতপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) সকালে বর্ণাঢ্য র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।  র‍্যালিটি  উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে  উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। 

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) মোসাঃ মুর্শিদা খাতুন।

এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল,  মৎস্য কর্মকর্তা শরিফ উদ্দিন,  তথ্য আপা সাবিনা ইয়াসমিন, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমুখ। 

এসময় ইউএনও মুর্শিদা খাতুন তার বক্তব্যে বলেন, কন্যাশিশুরা আমাদের সমাজের বোঝা নয়, তারা অন্যতম চালিকাশক্তি। আজকের কন্যাশিশুই আগামী দিনের সুনাগরিক হয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। তাই তাদের সুরক্ষা নিশ্চিত করা, মানসম্মত শিক্ষা প্রদান করা এবং বাল্যবিয়ে রোধ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি, কন্যাশিশুদের বাল্যবিয়ে থেকে মুক্ত রেখে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। 

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনও মুর্শিদা খাতুন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয়: জেলা প্রশাসক

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয়: জেলা প্রশাসক