ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষ্ণসাগরে ফের ড্রোন হামলা, ভারতীয় নাবিকদের বহনকারী ট্যাঙ্কারে আগুন নারিকেল গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু দুর্গাপূজার নির্ধারিত বিসর্জন ঘাট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক ফেনীতে বিপুল পরিমান মাদকসহ আটক ৪ মাত্র ১১ মাসে কোরআন হিফজ, ৮ বছরেই হাফেজ মুগ্ধ নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০ নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে তদন্ত কমিটি গোয়ায় মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার পূজার ভিড়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে যান মধুমিতা, জানালেন লুকানোর কৌশল নীলের মায়ায় জয়া আহসান, রূপের প্রশংসায় ভক্তরা হাওরে নেওয়ার পরই খামারির এক হাজার হাঁসের মৃত্যু, বিষ প্রয়োগের অভিযোগ সিজারের পর পেটে গজ, সেই বিথী আক্তারের মৃত্যু রাজধানীতে বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন, গ্রেপ্তার ২ হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু জীর্ণ ব্রিজের ভাঙা অংশ দিয়ে খালে পড়ে শিশুর মৃত্যু প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শনে রাসিক প্রশাসক, বিভাগীয় কমিশনার ও আরএমপি পুলিশ কমিশনার সাপাহারে ৮৩ প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট তিন মাস ধরে অচল পাংশায় প্রবাসীর মাছের প্রকল্পে ভাঙচুর, বিষ প্রয়োগে মাছ নিধন; বিএনপি নেতা গ্রেপ্তার রামেবি’র উপাচার্যকে কার্যালয় থেকে বের করে দেওয়ার দুদিন পর কক্ষের তালা ভাঙলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে গুরুত্বারোপ রাষ্ট্রপতির

দক্ষ বিদেশি কর্মীদের পরিবার নেওয়ার নিয়ম সহজ করল সৌদি আরব

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০১:১৮:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০১:১৮:১৫ অপরাহ্ন
দক্ষ বিদেশি কর্মীদের পরিবার নেওয়ার নিয়ম সহজ করল সৌদি আরব দক্ষ বিদেশি কর্মীদের পরিবার নেওয়ার নিয়ম সহজ করল সৌদি আরব
সৌদি আরবে অবস্থানরত অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের পরিবারের সদস্যদের দেশটিতে নেওয়ার প্রক্রিয়া সহজ করেছে দেশটির সরকার। নতুন নিয়মে যোগ্য কর্মীরা তাদের স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলেসন্তান এবং অবিবাহিত মেয়েসন্তানকে সৌদি আরবে নিতে পারবেন।

সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, মঙ্গলবার (৬ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন এই নিয়মের কথা ঘোষণা করে।

নতুন ব্যবস্থায় অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের কাজের ভিসার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই তাদের যোগ্য পরিবারের সদস্যদের প্রবেশ ভিসা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এ উদ্যোগ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নেওয়া হয়েছে।

সৌদি সরকারের লক্ষ্য, দেশটিতে বসবাসরত মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং দক্ষ বিদেশি কর্মীদের জন্য ভিসা-সংক্রান্ত প্রক্রিয়া আরও সহজ করা।

নতুন নিয়ম অনুযায়ী, যোগ্য বিদেশি কর্মীরা তাদের স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলেসন্তান এবং অবিবাহিত মেয়েসন্তানকে সৌদি আরবে নিয়ে যেতে পারবেন। পরিবারের সদস্যদের প্রবেশ ভিসার আবেদন করার ক্ষেত্রে নির্ধারিত সব শর্ত পূরণ করতে হবে।

তবে পরিবারের সদস্যদের সৌদি আরবে আনার জন্য কর্মীর ওয়ার্ক ভিসা পুরোপুরি সম্পন্ন হওয়ার অপেক্ষা করতে হবে না। অর্থাৎ কর্মীর ওয়ার্ক ভিসার প্রক্রিয়া চলমান থাকলেও যোগ্য পরিবারের সদস্যদের প্রবেশ ভিসার আবেদন করা যাবে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিবারের সদস্যরা সৌদি আরবে পৌঁছানোর পর দেশটির প্রচলিত আইন ও বিধি অনুযায়ী তাদের রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতিপত্র দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০

নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০