ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরাপদ সড়কের দাবিতে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা রাজশাহীবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক সীতাকুণ্ডে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার চাঁদাবাজি-ছিনতাই মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার কাটাখালী থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাসিক প্রশাসকের সঙ্গে রাকসু নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ তায়কোয়ানডোতে রাজশাহীর সাফল্য, খেলোয়াড়দের সংবর্ধনা রাসিক প্রশাসকের প্রীতম-শেহতাজের বিচ্ছেদ, প্রায় এক দশকের সম্পর্কের ইতি মেসির বিদায়ে আবেগে ভাসলেন পূর্ণিমা-পরীমণি বিএল কলেজ এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক গুলিবিদ্ধ তালায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধরের অভিযোগ নাটোরে পুত্রবধূর মারধরে শাশুড়ির মৃত্যু, অভিযুক্ত পলাতক অনলাইন বেটিংয়ের অর্থ ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর, পাবনায় গ্রেপ্তার ৩ সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাছচাষির মৃত্যু নিয়ামতপুরে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ রাজশাহী বিসিপিএ উদ্যোগে উত্তম কৃষি চর্চা (GAP) বিষয়ক কৃষক প্রশিক্ষন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ১০০ বোতল ভারতীয় সিরাপ জব্দ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহানগরীতে অনলাইন জুয়ার অভিযোগে গ্রেপ্তার ৩ রাজশাহীতে মাদক কারবারীসহ নারীসহ গ্রেপ্তার ৭

১৩ বছরের শিশুকে বলাৎকারের মামলায় মাদরাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০৬:৪৬:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০৬:৪৬:২০ অপরাহ্ন
১৩ বছরের শিশুকে বলাৎকারের মামলায় মাদরাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার ১৩ বছরের শিশুকে বলাৎকারের মামলায় মাদরাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার
রাজধানীর কামরাঙ্গীরচর থেকে ১৩ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের মামলার প্রধান পলাতক আসামি মো. শফিউদ্দিন খান সিফাতকে (২৬) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে কামরাঙ্গীরচর থানাধীন বড়গ্রাম চেয়ারম্যান বাড়ি চৌরাস্তা মোড়সংলগ্ন বাবুল হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী।

তিনি জানান, গ্রেপ্তার সিফাত খুলনার তেরখাদা উপজেলার বারাসাত এলাকার বাসিন্দা এবং একটি মাদরাসার প্রধান শিক্ষক। ১৩ বছর বয়সী ভুক্তভোগী শিশুটি প্রায় দেড় বছর আগে ওই মাদরাসার হেফজ বিভাগে আবাসিক শিক্ষার্থী হিসেবে ভর্তি হয়।

মামলার এজাহার ও অনুসন্ধানের বরাত দিয়ে এসআরবির এই কর্মকর্তা জানান, মাদরাসায় ভর্তি হওয়ার কিছুদিন পর থেকে রাতে অন্যরা ঘুমিয়ে পড়লে অভিযুক্ত সিফাত শিশুটিকে নিজের শয়নকক্ষে নিয়ে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করতেন বলে অভিযোগ রয়েছে।

গত ২ অক্টোবর রাতে শিশুটিকে খাবার নিয়ে মাদরাসায় যেতে বলা হলে সে যেতে অস্বীকৃতি জানিয়ে কান্নাকাটি করে। পরে তার মা বিষয়টি জানতে চাইলে শিশুটি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা জানায়। এরপর শিশুটির মা বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় মামলা করেন।

এ ঘটনায় ৩ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে কামরাঙ্গীরচর থানায় মামলা করা হয়। মামলার তদন্তে আসামির অবস্থান শনাক্ত হওয়ার পর কামরাঙ্গীরচর থানার অধিযাচনের ভিত্তিতে অভিযান চালায় এসআরবি-৩। অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২