ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন বিল রক্ষার্থে রাণীনগরে যাচাই সমীক্ষা বিষয়ক মতবিনিময় সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী রবিনের নির্বাচনী গণসংযোগ সাপাহারে মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ​সৌদি আরব ও হারামাইন শরিফাইনের নিরাপত্তার দাবিতে পাবনায় মানববন্ধন ১১ নম্বর ওয়ার্ডে ক্রিকেট প্রিমিয়ার লীগ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের তালাকের পর মেয়েকে ‘মুক্ত’ করে বাজারে দুধ দিয়ে গোসল মায়ের বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষের প্রস্তুতির সময় ককটেল বিস্ফোরণ, আহত ২ পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী এ্যানি রূপচর্চায় নতুন নাম ‘ইলেকট্রোলাইট ক্রিম’ রাজশাহী মহানগরীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু দূর্গাপুর হতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক ৩ আসামী গ্রেপ্তার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: এমপি মিলন ব্রণের আবির্ভাব? মুখ ধোয়ার ৫ ভুলে আরও সমস্যা বা়ড়ছে! শুধরে নিন মান্দায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেরুদণ্ডে গুরুতর চোট! বালি থেকে দেশে আনা হচ্ছে নুসরতকে পুঠিয়ায় কৃষক কার্ডের আওতায় ১১২৪ কৃষক, পাবেন ২৫০০ টাকা আত্রাইয়ে কৃষক স্মার্ট কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

রাণীশংকৈলে একরাতে দুই অভিযানে ১১৫০ পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেপ্তার-২

  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ০৪:৪৩:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ০৪:৪৩:২৮ অপরাহ্ন
রাণীশংকৈলে একরাতে দুই অভিযানে ১১৫০ পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেপ্তার-২ রাণীশংকৈলে একরাতে দুই অভিযানে ১১৫০ পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেপ্তার-২
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৃথক দুটি অভিযানে ১ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার ওজন প্রায় ১১৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩ লাখ ৪৫ হাজার টাকা।

পুলিশ জানায়, ১ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ১টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদে জানা যায়, ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া শিয়ালডাঙ্গী গ্রামের মো. আজিজুল ইসলাম ওরফে পটলের (৪২) বসতবাড়িতে মাদক বিক্রি হচ্ছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে এসআই (নিরস্ত্র) খোকা চন্দ্র রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। রাত ১টা ৩০ মিনিটের দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। তল্লাশিতে তার লুঙ্গির ডান কোঁচ থেকে ৬৫০ পিস ইয়াবা (ওজন ৬৫ গ্রাম, আনুমানিক মূল্য ১ লাখ ৯৫ হাজার টাকা) উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আজিজুল জানান, তিনি ইয়াবাগুলো কাশিপুর ইউনিয়নের পাটগড়া জোতপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেনের (৩৭) কাছ থেকে কিনেছেন। এ তথ্যের ভিত্তিতে পুলিশ ওই এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটে আনোয়ারকে আটক করে। তার লুঙ্গির বাম কোঁচ থেকে ৫০০ পিস ইয়াবা (ওজন ৫০ গ্রাম, আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা) উদ্ধার হয়।

পুলিশের ভাষ্য, দুজনই বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় এসআই খোকা চন্দ্র রায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক)/৮১ অনুযায়ী রাণীশংকৈল থানায় মামলা করেছেন। মামলাটি তদন্ত করছেন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিতাই চন্দ্র রায়। পুলিশ আরও জানায়, আজিজুল ইসলামের বিরুদ্ধে এর আগেও রাণীশংকৈল ও হরিপুর থানায় মাদক এবং বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী জানান, আটককৃত দুই মাদক কারবারির নামে মাদক আইনে মামলা দায়ের করে তাদের জেলা জেল হাজতে পাঠানো হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের