ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মা-বোনকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক, ঘটনা কী বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই ১৫ হাজার টাকার দলিলে ঘুষ ২ লাখ, কমিশন ২০ হাজার ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক গৃহবধূ আসিয়ান কাপে বাংলাদেশের যাত্রা শুভ হলো না এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কায় নিহত ৩ পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’ লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুলের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রাজশাহী নগরীতে ২৪১ গ্রাম স্বর্ণের বারসহ দুজন গ্রেপ্তার সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের রাণীনগরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত ভেজা শাড়িতে পর্দায় আগুন! লাস্যে, স্বল্পবাসে উত্তাপ ছড়িয়েছিলেন আশির দশকের বলিউডের যে সাহসিনীরা পবায় বিপুল পরিমাণ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার নাটোরে শিশুর আঙুল কেটে দেওয়া পুলিশ কনস্টেবল স্ত্রীসহ গ্রেপ্তার দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন বাধ্যতামূলক করল সরকার গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু ‘আমরা ধনী পরিবারের সন্তান নই’: ফাতিমা

তানোরে আমনখেতে পচন দিশেহারা কৃষক

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০৪:৩৭:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০৪:৩৭:৫৪ অপরাহ্ন
তানোরে আমনখেতে পচন দিশেহারা কৃষক তানোরে আমনখেতে পচন দিশেহারা কৃষক
রাজশাহীর তানোরের বিস্তীর্ণ ফসলের মাঠে আমনখেতে হঠাৎ করে পচন রোগের প্রাদুর্ভাব দেখা দেয়ায় আমন চাষিরা রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে।

কৃষকদের অভিযোগ উপজেলা কৃষি কর্মকর্তার সাক্ষাৎ মেলেনা, ফোন করলেও ধরেন না, আবার উপসহকারী কৃষি কর্মকর্তাদের (এএও)মাঠে পরামর্শ নেওয়ার জন্য ডেকেও সাড়া পাচ্ছে না। কৃষকেরা বলছে, পচন রোগের হাত থেকে আমনখেত বাঁচাতে কীটনাশক ব্যবসায়ীদের পরামর্শ ও অনুমান নির্ভর হয়ে সকাল বিকেল জমিতে কীটনাশক স্প্রে করেও কোন সুফল পাচ্ছে না। ফলে হঠাৎ করেই পচন রোগে দিশেহারা হয়ে পড়েছেন প্রান্তিক কৃষকরা। পচন রোগ থেকে আমন ধান বাঁচাতে কৃষি বিভাগের কাছে থেকে কাঙ্ক্ষিত পরামর্শ না পাওয়ায় চরম হতাশ প্রান্তিক কৃষক। সরেজমিনে উপজেলার বিভিন্ন আমনের মাঠ ঘুরে দেখা যায়, পচন রোগ থেকে আমন ধান বাঁচাতে জমিতে কীটনাশক স্প্রে করছেন কৃষক।

স্থানীয় বেশকিছু কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্য বছরের তুলনায় এবছর আমন ধান চাষের জন্য কৃষককে তেমন হয়রানির শিকার হতে হয়নি। এবার আমন রোপণে পানির কোনো সমস্যা না হলেও সার  সংকট এবং সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি ছিলো বেশী। তার পরেও ধান চাষ করতে হয়েছে। কিন্তু হঠাৎ করে পচন রোগে নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্নের সোনালি ফসল আমন ধান। বাজার থেকে বিভিন্ন কোম্পানির কীটনাশক ব্যবহার করেও কাঙ্ক্ষিত  ফল পাওয়া যাচ্ছে না। যার জন্য পচন রোগ নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন উপজেলার কৃষকরা। অথচ উপজেলা কৃষি বিভাগের  কর্মকর্তারা রয়েছেন উদাসীন। মাঠে তাদের দেখা মিলছে না।অধিকাংশ সময় অফিসে গিয়েও কোন কর্মকর্তার সু-পরামর্শ পাচ্ছেন না কৃষকেরা। কৃষকরা নিজে নিজে অনুমান নির্ভর হয়ে বাজার থেকে বিভিন্ন কোম্পানির কীটনাশক কিনে জমিতে ব্যবহার করছেন। এতে তেমন ফলপ্রসূ হচ্ছে না বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। 

উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) বলদীপাড়া গ্রামের কৃষক আব্দুল হালিম, সাইফুল জানান, যেভাবে আমন ধানে পচন রোগে আক্রমণ করছে তাতে কৃষকের খরচ উঠবে কি না তা নিয়ে শঙ্কিত আছেন তারা। তারা আরো বলেন, বাজারে যেভাবে কীটনাশক বিক্রি হচ্ছে তাতে কোনটা আসল আর কোনটা নকল কীটনাশক বোঝা বড় দায় হয়ে পড়েছে। দোকানদার যা দিচ্ছে তাই ব্যবহার করছি আমরা।

উপজেলায় চলতি আমন মৌসুমে প্রায় ২১ হাজার ৯৯৫ হেক্টর জমিতে আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যেটা অর্জনে মাঠ পর্যায়ে কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ কাজ করে যাচ্ছে।

এবিষয়ে তানোর উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করা হলে কৃষি কর্মকর্তা  সাইফুল্লাহ আহমেদ জানান, রোগ দমনে মাঠে বিএস কর্মকর্তারা কাজ করছেন। দ্রুত এ সমস্যা দূর হয়ে যাবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাজশাহী নগরীতে ২৪১ গ্রাম স্বর্ণের বারসহ দুজন গ্রেপ্তার

রাজশাহী নগরীতে ২৪১ গ্রাম স্বর্ণের বারসহ দুজন গ্রেপ্তার