রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। সরকারি আইন অমান্য করে মানুষের জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তার বিঘ্ন সৃষ্টির অভিযোগে তাঁদের এ সাজা দেওয়া হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে র্যাব-৫-এর সদর কোম্পানি ও সিপিএসসি কোম্পানির যৌথ অভিযানে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে রামেক হাসপাতাল এলাকায় অভিযান চালানো হয়।
র্যাব-৫ জানায়, অভিযানে সরকারি আইন অমান্য করে জনসাধারণের জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য বিঘ্ন সৃষ্টির অভিযোগে সাতজনকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে মোবাইল কোর্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, সুজন পলান, মোঃ সানি, বাবু দাশ, আহমদ আলী, সিমা, তৌহিদা তানজিম ও মোছাঃ রিনা পারভিন।
মোবাইল কোর্ট তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। পরে দণ্ডপ্রাপ্তদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে র্যাব।

মোঃ মাসুদ রানা রাব্বানী :