ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশেও অস্ত্র মোতায়েন করে রেখেছে আমেরিকা! এই প্রথম বার স্বীকার করল মার্কিন বাহিনী, চ্যালেঞ্জ কি রাশিয়া এবং চিনকে? ছেলেদের হাতে মোবাইল দেখলেই কেড়ে নেন করীনা ‘নামে বিজ্ঞান আছে’ ভেবেই ঢাবির রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন মিথিলা গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসবে মাতল দুই উপজেলার মানুষ নগ্ন বিজ্ঞাপনে সমালোচনার মুখে সিডনি সুইনি, দুই দিনে হারালেন দুই লাখ অনুসারী ​রাজশাহীতে মাদক সেবনের দায়ে আলামিন যুবকের কারাদণ্ড ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল-সৌদিসহ আরব দেশগুলোর শীর্ষ সামরিক কর্মকর্তাদের গোপন বৈঠক ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ যুক্তরাষ্ট্রের রাজশাহীতে নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট, ৫ জনের কারাদণ্ড আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তান-ভারত রণতরির সংঘর্ষ ইরান যুদ্ধ বন্ধে প্রতিনিধি পরিষদে ভোট, ট্রাম্পের বিরুদ্ধে ৭ রিপাবলিকান ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র ব্রিকস সম্মেলনে না গিয়ে তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন: রিজভী হেফাজত আমিরের গাড়ি দুর্ঘটনার শিকার, কেমন আছেন বাবুনগরী পাওনা টাকা চাওয়ায় কফির সঙ্গে বিষ মিশিয়ে দেন দুই বন্ধু মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী আটক জ্বালানি খাতে বছরে ৫২ হাজার কোটি টাকা সাশ্রয়ের প্রস্তাব ক্যাবের ইউ গেট আউট ফ্রম দিস রুম, রেগে গিয়ে সিভিল সার্জনকে আইনমন্ত্রী ‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’ কারাগারেই জন্ম-বেড়ে ওঠা, দীর্ঘ ৭ বছর পর অবশেষে মুক্ত বাতাসে মোবাশ্বেরা

তানোরে খাইরুল ফিজিক্স প্রাইভেট সেন্টারে শিক্ষার্থীদের ধুমপান করানোর ভিডিও ভাইরাল

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০৬:১১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০৬:১১:০৫ অপরাহ্ন
তানোরে খাইরুল ফিজিক্স প্রাইভেট সেন্টারে শিক্ষার্থীদের ধুমপান করানোর ভিডিও ভাইরাল তানোরে খাইরুল ফিজিক্স প্রাইভেট সেন্টারে শিক্ষার্থীদের ধুমপান করানোর ভিডিও ভাইরাল
রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌর সদরের ‘খাইরুল ফিজিক্স’ নামের একটি প্রাইভেট সেন্টারের পরিচালক ও শিক্ষক খাইরুল ইসলাম ও তার আরো একজন সহযোগী  শিক্ষক তাদের প্রাইভেট সেন্টারের বিছানায় বসিয়ে (শিক্ষার্থীর) ছাত্রী হাতে সিগারেট তুলে দিয়ে ধুমপান করা শেখাচ্ছেন। অন্যদিকে পাশের ঘরেই অপর একজনকে ঘনিষ্ঠভাবে এক শিক্ষার্থীর (ছাত্রী) সঙ্গে খোশগল্পের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এছাড়াও ওই প্রাইভেট সেন্টারে নানা অনৈতিক কর্মকান্ড হয় বলে এলাকায় গুঞ্জন রয়েছে।

এদিকে এ ঘটনায় এলাকার অভিভাবক শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন মহলে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। তারা কথিত খাইরুল ফিজিক্স প্রাইভেট সেন্টার বন্ধ ও অভিযুক্ত খাইরুল ইসলামকে আটকের দাবি করেছে।

এদিকে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও সুস্থ পরিবেশ নিশ্চিত করার কথা থাকলেও এমন কর্মকাণ্ডের অভিযোগ ওঠায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

অভিযোগ অনুযায়ী, প্রাইভেট সেন্টারে এক শিক্ষার্থীর হাতে শিক্ষক খাইরুল সিগারেট ধরিয়ে দিচ্ছেন এমন একটি বিষয় স্থানীয়দের নজরে এসেছে। ঘটনাটি নিয়ে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। কারণ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও সুস্থ পরিবেশ নিশ্চিত করার কথা। সেখানে একজন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর হাতে সিগারেট তুলে দেওয়ার মতো অভিযোগ সত্য হলে বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।

স্থানীয়দের দাবি, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। এবিষয়ে একাধিকবার যোগাযোগের চেস্টা করা হলেও খাইরুল ইসলামের মুঠোফোন বন্ধ থাকায় তার কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।তবে এখানো কেউ কোনো অভিযোগ করেনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত