ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়ায় ৩টি বাঁশের সৌঁতিজাল অপসারণ অ্যাপার্টমেন্ট থেকে পর্নো তারকার মরদেহ উদ্ধার হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের ভারতে গরুর সঙ্গে সঙ্গমের অভিযোগে যুবক গ্রেপ্তার সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা নতুন করে বিয়ের বন্ধনে সাবেক স্ত্রী জেমিমা, কারাগারে গুরুতর অসুস্থ ইমরান খান ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ভুয়া পরোয়ানায় গ্রেপ্তারের আগে যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের ২ মাসে ৬ কেজি ওজন কমিয়েছেন, দীঘির রূপে ‘উত্তাল’ সমুদ্রসৈকত একক কনসার্ট নিয়ে আসছেন বাপ্পা মজুমদার দেশের ৮টি বিভাগে বৃষ্টির আভাস, বাড়বে গরমও এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাকে পিটিয়ে-কুপিয়ে হত্যা বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ৪০ ঘণ্টা পর হস্তান্তর খেলার সাথীর বাবাই ঘাতক, সাত বছরের শিশুকে ধর্ষণের পর খুন মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী সুজন গ্রেপ্তার গৃহকর্ত্রীর গরম খুন্তির ছ্যাঁকায় ক্ষতবিক্ষত তানিয়া, মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে হাসপাতালে পুলিশকে পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নিলো মাদক কারবারিরা শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস করছে শিক্ষার্থীরা সরকারের হারানো অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার

মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০৭:৩০:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০৭:৩০:১৪ অপরাহ্ন
মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের গুরুড়া গ্রামের তরিকুল ইসলাম (২৬) লিবিয়ায় মৃত্যুর ৮ মাস পর নিজ গ্রামে ফিরেছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার মরদেহ গ্রামে পৌঁছায়।

গ্রামবাসী জানান, গ্রামের দরিদ্র কৃষক জাহাঙ্গীর হোসেনের ছেলে তরিকুল ইসলাম প্রায় সাত-আট বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় কয়েক লাখ টাকা খরচ করে লিবিয়ায় যান। সেখানে তিনি একটি নির্মাণ প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, লিবিয়ায় অবস্থানকালে গত ৩ জানুয়ারি হঠাৎ তরিকুলের মৃত্যু হয়। তবে কাগজপত্র ও আনুষঙ্গিক জটিলতার কারণে তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে দীর্ঘ সময় লাগে। 

শনিবার দুপুরে তরিকুলের মরদেহ ঢাকা বিমানবন্দরে পৌঁছায়। বিকেল চারটার দিকে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়। বিকেল পাঁচটার দিকে স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা হয়। এতে স্বজন, প্রতিবেশীসহ স্থানীয় লোকজন অংশ নেন। জানাজা শেষে রাত ৮টার দিকে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন একই গ্রামের স্থানীয় ইউপি সদস্য আব্দুল মোতালেব হোসেন আহমেদ। তিনি বলেন, তরিকুল অবৈধভাবে লিবিয়ায় গিয়েছিলেন। আইনি ও প্রশাসনিক জটিলতার কারণে দেশে তাঁর মরদেহ দেরিতে ফিরেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী সুজন গ্রেপ্তার

মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী সুজন গ্রেপ্তার