রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা, চোলাইমদ, হেরোইন, ট্যাপেন্টাডল, ইয়াবা ও নারীসহ পাঁচ মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, চন্দ্রিমা থানা পুলিশ বালানগর এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা সহ মোছাঃ রেখা বিবি ওরফে রেফাকে (৪৬) গ্রেফতার করে।
দামকুড়া থানা পুলিশ মেদবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১৫ লিটার চোলাইমদ সহ ফ্রান্চিস বিশ্বাসকে (২৩) গ্রেফতার করে।
শাহমখদুম থানা পুলিশ ভূগরইল এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ট্যাপেন্টাডল ও ০.৭০ গ্রাম হেরোইন সহ মোঃ রবিউল ইসলামকে (২৭) গ্রেফতার করে।
মতিহার থানা পুলিশ চরশ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ট্যাপেন্টাডল সহ মোছাঃ মিলনী বেগম ওরফে মিলনাকে (৫৬) গ্রেফতার করে।
এ ছাড়া বোয়ালিয়া থানা পুলিশ মালোপাড়া সোনাদিঘীর মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা সহ মাধব সরকারকে (৪৫) গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মোঃ মাসুদ রানা রাব্বানী :