ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬ , ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র, ন্যাটো জোটে নতুন উত্তেজনা নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-২ গোদাগাড়ীতে হাজার ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত সিলেট থেকে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন, রাজশাহীতে ভার্চুয়াল সম্প্রচার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুল মালেকের জানাজা সম্পন্ন ২নং ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের জন্য ১০টি টিউবওয়েল স্থাপনের ঘোষণা রাসিক প্রশাসকের নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ সিংড়ায় যুবদল নেতা হুমায়ুনের ধান কাটা শ্রমিকদের মাঝে খাবার ও গামছা বিতরণ ৩ মে মুজাফরাবাদ গণহত্যা দিবস কাল, পটিয়ায় নানা কর্মসূচি সলঙ্গায় অটোভ্যান চালক হত্যা মামলার পলাতক সন্দেহভাজন ঢাকায় গ্রেপ্তার নিয়ামতপুরে 'ভাবিচা গণহত্যা দিবস' পালিত শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন পূরণের লক্ষ্যে পীরগঞ্জে খাল পুনঃখনন কাজের উদ্বোধন রাণীনগরে অসহায় নারীর দুই বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে তানোরে প্রশাসনের নির্দেশ লঙ্ঘন করে পুকুর ভরাট মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ সভাপতি মানিক - সম্পাদক মোশারফ রাণীশংকৈলে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

টিভি দেখার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ

  • আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ০৯:১০:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ০৯:১০:২৪ অপরাহ্ন
টিভি দেখার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ টিভি দেখার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ
দিনাজপুরের বীরগঞ্জে টিভি দেখার প্রলোভন দেখিয়ে পাঁচ বছর বয়সি এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র রায় নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে উপজেলার শিবরামপুর ইউনিয়নের তাঁতীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শৈলেন চন্দ্র রায় বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের তাঁতীপাড়া গ্রামের শ্রী গুরু চরণের ছেলে।
 
পুলিশ জানায়, শুক্রবার দুপুর ২টার দিকে অভিযুক্ত শৈলেন চন্দ্র রায় টেলিভিশন দেখার কথা বলে পাঁচ বছর সাত মাস বয়সি ওই কন্যাশিশুকে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে নিজের শয়নকক্ষে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন শৈলেন।

পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে অবস্থার অবনতি হওয়ায় সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
 
বীরগঞ্জ থানার পুলিশ জানায়, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে বীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-০৩, তারিখ-০৪/০৪/২০২৬)। মামলাটির তদন্ত শুরু করেছেন থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন

রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন